তার সাথে প্রেম করতে চাইলে ভাবের পাল্লায় ওজন দিস

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

তার সাথে প্রেম করতে চাইলে ভাবের পাল্লায় ওজন দিস ।
সুজন চিনিয়া গোড়ায় প্রেম করিস ॥
প্রেম করা যে বড়ই লেটা, হৃদয় মাঝে বাঝে কাঁটা,
যৌবনকালে লাগে মিঠা, ভাটার বেলায় গোলমরিচ ॥
প্রেম কর রসিকের সনে, যে জন প্রেমের ভাব জানে,
মনের মানুষ পাও সেখানে, না নিলেও প্রেম যাইত্তা দিশ ॥
বাউলকবি রশিদ উদ্দিন কর্ম দোষে, হারাইল মন মানুষে,
জীবন গেল হায় হুতাসে, তোরা সব সাবধান থাকিস ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *