তাহারে ভুলিবে বলো কেমনে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

তাহারে ভুলিবে বলো কেমনে?

গাঁথা যে সে তব শত গানের যতনে।

কী হবে রুধিয়া দোর?

ভাঙা যে হৃদয় তোর,

মানিবে না মন-চোর বাহিরের বারণে।।

যাবি কোন দুর বিজনে পাসরিতে সেই জনে?

সেথাও তো গাহে পাখি কাননে।

সেথাও তো ফোটে ফুল,

বরষা বিরহাকুল;

সেথাও তো ওঠে চাঁদ রজনীর গগনে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *