তিমির-বিদারী অলখ-বিহারী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – আদ্ধা কাওয়ালি

তিমির-বিদারী অলখ-বিহারী

কৃষ্ণ মুরারি আগত ওই।

টুটিল আগল, নিখিল পাগল,

সর্বসহা আজি সর্বজয়ী॥

বহিছে উজান অশ্রুযমুনায়,

হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, আয়,

বসুধা-যশোদার স্নেহধার উথলায়,

কাল-রাখাল নাচে থই তাথই॥

বিশ্ব ভরি ওঠে স্তব নমো নমঃ,

অরির পুরী-মাঝে এল অরিন্দম!

ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরীজন,

কারার মাঝে এল বন্ধ-বিমোচন,

জাগিয়া ব্যথাহত ডাকে মাভৈঃ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *