তুমি কেমনে এত নিঠুর হইলা

তপন চৌধুরী

1 min read September 17, 2026

তুমি কেমনে এত নিঠুর হইলা

অন্তর পোড়াইয়া

ভালোবাসার সব শিখাইয়া

না চাইলা ফিরিয়া

দুঃখ আমার ভালোবাসা

দুঃখ আমার জীবন

আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি

সারাটা জনম

তুমি কাছে আইসা দুঃখটারে

বাড়াইয়া গেলা

এই জনমে তোমার আমার

হইব নারে মিলন

আমার বুকের ভিতর আগুন জ্বলে

তুষেরই মতন

আমি আরেক জনম চাইব শুধু

তোমারও লাগিয়া

—————–

তপন চৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক তপন চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *