
সাজগিরি – ত্রিতালি
তুষার-মৌলি জাগো জাগো গিরি-রাজ!
পঙ্গু তোমারে আজি হানিতেছে লাজ॥
রুদ্র ও রুদ্রাণী অঙ্কে যাহার,
দৈত্য হরিছে আজ সম্মান তার।
হে মহা-মৌনী জাগো, পরো নব সাজ॥
স্বর্গ তোমার শিরে, পদতলে হায়,
আর্যাবর্ত কাঁদে চির-অসহায়!
মেঘ-লোক হতে হনো দৈত্যারি বাজ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
