তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা
যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো ॥

একা ছিলাম ছিলাম ভালো কেন বন্ধে প্রেম শিখাইল গো
প্রাণপাখি উড়াইয়া নিল দিয়া কোন ইশারা গো ॥

হইলাম কলঙ্কের ভাগী বিনা রোগে হইলাম রোগী গো
না হইলে সর্বস্বত্যাগী দেয় না বন্ধে ধরা গো ॥

আবদুল করিম কয় গো সখি এইভাবে কতদিন থাকি গো
এনে দাও মোর প্রাণপাখি নইলে যাব মারা গো ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *