তোমার তরে চাই পানা হে আল্লাহ দয়াময়

নাঈম মিয়া

1 min read September 17, 2026

তোমার তরে চাই পানা
হে আল্লাহ দয়াময়
পাপ করেছি ত্বরিতে মোর
আসলো মনে ভয়।।

তোমার নাম লইলাম না কভূ
এ জানি নিশ্চয়
ত্বরাইবে তবু জানি
মন কেমনে কয়।।

দয়া করো দয়াল তুমি
প্রাণে না মোর সয়
ঘোর নিদানে তুমি ছাড়া
কেউ না আপন হয়।।

সময় থাকতে করো কর্ম
ভেবে নাঈম কয়
অসময়ে ভাবলে কভূ
কাজ না সফল হয়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *