তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে।

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে॥

যেন উষার কোলে রাঙা রবি দোলে॥

কুল-মখ্‌লুকে আজি ধ্বনি উঠে, কে এল ওই,

কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ওই,

খোদার জ্যোতি পেশানীতে ফোটে, কে এল ওই,

আকাশ গ্রহ তারা পড়ে লুটে, – কে এল ওই,

পড়ে দরুদ ফেরেশতা,

বেহেশ‍্‍তে সব দুয়ার খোলে॥

মানুষে মানুষের অধিকার দিল যে জন,

‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’কহিল যে জন,

মানুষের লাগি চির-দীন বেশ নিল যে জন,

বাদশা ফকিরে এক শামিল করিল যে জন,

এল ধরায় ধরা দিতে সেই সে নবি,

ব্যথিত মানবের ধ্যানের ছবি,

আজি মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *