থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা

স্বপন বসু

Lyricist: গুরুদাস পাল 1 min read September 17, 2026

থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,

বাঘে হরিণে খানা একসাথে খাবে না

ও মরি, স্বভাব তো কখনো যাবে না!

জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,

আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়

ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়

তাকে না থুইলে বস্তু খায় উইপোকায়।

পাতিকাক পুষে ঘরে, যতই পড়াও না তারে

সে শুধুই কা কা করে, ‘কেষ্ট’ ‘কেষ্ট’ বলে না

ও মরি, স্বভাব তো কখনও যাবে না!

সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল

ছেলে-ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল

বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়

কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।

বুনো ওল খেলে পরে

গলাটা কুট কুট করে

ও যেমন সিঁধেল চোরে

ধরা পড়ে কবুল করে না

ও মরি, স্বভাব তো কখনো যাবে না!

জমিদারের স্বভাব করে চাষীর সর্বনাশ

আর খাতা ব্যবসায়ীদের স্বভাব খোঁজে চৈত্র মাস

ধনীর স্বভাব গরীব মারার কলকাঠি বানায়

ওরা বিভেদ-বিদ্বেষ-আগুন নিয়ে খেলছে এই বাংলায়।

————–

কথাঃ গুরুদাস পাল

সুরঃ গুরুদাস পাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান স্বপন বসু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *