
দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরে
শত শত অপরাধে অপরাধিনীরে ।।
অন্তরে রয়েছ জাগি, তোমার প্রসাদ-লাগি
দুর্বল পরান বাধা ঘটায় বাহিরে ।।
শঙ্কা আসে, লজ্জা আসে, মরি অবসাদে ।
দৈন্যরাশি ফেলে গ্রাসি, ঘেরে পরমাদে ।
ক্লান্ত দেহে তন্দ্রা লাগে, ধুলায় শয়ন মাগে–
অপথে জাগিয়া উঠি ভাসি আঁখিনীরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
