দাঁড়া কানাই একবার দেখি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

দাঁড়া কানাই একবার দেখি।

কে তোরে করিল বেহাল,

হলি রে কোন দুখের দুখী।

পরণে ছিল পীত-ধড়া

মাথায় ছিল মোহন চূড়া

সে বেশ হইলি ছাড়া

বেহাল বেশ নিলে কোন সুখী।

ধেনু রাখতে মোদের সাথে

আবাই আবাই ধ্বনি দিতে

এখন এসে নদীয়াতে

হরির ধ্বনি দেও– এ ভাব কি৷

ভুল বুঝি পড়েছে ভাই তোর

আমি সেই ছিদাম নফর

লালন কয়, ভাব শুনে বিভোর

দেখলে সফল হৈতে আঁখি।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১০; লালন-গীতিকা, পৃ. ২৪১-৪২; লালন-সঙ্গীত, পৃ. ২৪৬

শ্রীচৈতন্য কৃষ্ণের বতার; তিনি রাধার গৌররূপ ধারণ করেন বলে তার অপর নাম গৌরাঙ্গ। রাধা ও কৃষ্ণের যুগল ভাব নিয়ে শ্রীচৈতন্য নদীয়ায় আবির্ভূত হন। এই গানে শ্রীচৈতন্যের সেই অবতারত্বের কথা বলা হয়েছে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *