দিলদরিয়ায় বান ডেকেছে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

দিলদরিয়ায় বান ডেকেছে,

সামাল রে তোর গানের তরী।

ছুটবে সে আজ অজানা দেশে,

টুটবে রে সব বাঁধন-দড়ি।।

হালটি ধ’রে থাকিস হাতে,

সাথিরে তুই রাখিস সাথে;

ফেলে দে সকল পুঁজি,

নইলে ভেলা হবে ভারী।।

কোথায় যাবি এই উজানে,

কেউ না জানে, নাই-বা জানে;

যে তোরে টানল বানে

সেই যে রে তোর প্রেমের হরি।।

ভয়ে যবে ভাঙবে পরাণ,

কন্ঠে যেন থাকে রে গান;

ঝড়ের হাওয়া লাগলে পালে

আরো বেগে যাবি তরি’।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *