দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মার্চের সুর

দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান

গাহে আজি উদ্ধত গান।

লঙ্ঘি গিরি-দরি

ঝঞ্ঝা-নূপুর পরি

ফেরে মন্থর করি অসীম বিমান॥

আমাদের পদভরে ধরা টলমল,

অগ্নিগিরি ভয়ে মন্থর নিশ্চল,

কম্প্রমানা ধরা শান্ত অটল,

চরণে লুটায় ঘোর সিন্ধু-তুফান॥

মোরা উচ্ছৃঙ্খল ঘোর স্পর্ধাভরে,

ভাঙি দ্বার, নিষেধের বজ্র-করে,

করি অসম্ভবের পানে নব অভিযান॥

মোদেরে প্রণমি যায় কাল-ভৈরব,

আমাদের হাতে মৃত্যুর পরাভব,

মৃত্যু নিঙাড়ি আনি জীবন-আসব,

মানুষে করেছি মোরা মহামহীয়ান॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *