দূর হতে ডাকে কে যেন আমারে

আনোয়ার উদ্দীন খান,

Lyricist: মাসুদ করিম, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

দূর হতে ডাকে কে যেন আমারে
আমি যাব কি যাব না পাব কি পাব না
শুধু এ ভাবনা মোর জানাব কারে।

আমার নিরালা আকাশে দেখি
একটি তারার হাসি ঝলমল একি
সে হাসির দোলাতে এল সে কি ভোলাতে
এ মন বারে বারে।।

অচেনা এ পথ মোর জানি না
একটি রঙিন ভোরে ফুরাবে কি না।
স্বপনজড়ানো এ দুটি আঁখি
তন্দ্রাবিহীন আমি মেলে যে রাখি
এ আঁখির ভাষাতে পথ চলি আশাতে
খুঁজে ফিরি তারে ॥

অপরিচিতা (২৯ নভেম্বর ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আনোয়ার উদ্দীন খান, মাসুদ করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *