
দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
দাঁড়ায় কদমতলে।
মস্তকেতে মোহনচূড়া বামে হেলিয়া পড়ে—
গলায় শোভে ফুলমালা যেন বিদ্যুৎ জ্বলে।
হাতে তার মোহনবাঁশি বাজে শ্ৰীরাধা বলে
পরণে তার নীল ধড়া দাঁড়াইয়াছে কদমতলে।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি সকলে
আয়গো তোরা সবে মিলে দেখবে শ্যাম কদমতলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
