এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে, তাতে…
হতে লাগে রে হাতে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া
হায় হায় বসতে দিবো পিড়া
আরে জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল
আরে, আইজকা মোরা বাইচাল পারছি
মনেরই মতন
হায় হায় মনেরই মতন
দেখো বাইচ খেলিয়া এবার কিন্তু
জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে, আগা লায়ে বৈঠার সাথে
মারবে তোমারা টান
আর, ঝড় তুফান আসিলে কিন্তু
নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হতে লাগে রে হাতে
হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
