ধরবে যদি রসের মানুষ নেহারে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

ধরবে যদি রসের মানুষ নেহারে
সহজ ভাবেরি ঘরে
ভাবের গুরু কল্পতরু মনপ্ৰাণ যে হারে।
দেহরতি করা শগুন্য গুরুরতি কর পুণ্য
কামশূন্য শুদ্ধ নির্বিকারে
মরা হয়ে অধর মরা চিন্তামণি পুরে।
অধর মানুষ সহজ রসে বিরাজ করে ঢাকার শ”রে।
সে মানুষ ত্রিপুন্নীর নীরে
অধর চান্দের রসের খেলা মদনগঞ্জের চকবাজারে।
চল রে মন মুসুদাবাদ
খিল জমির কর আবাদ উদয় চান্দ শ্ৰীরূপনগরে।
গোসাই শ্ৰী রাধারমণের আশা পুরে কিনা পুরে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *