ধৈর্য্যং রহু ধৈর্য্যং রহু গচ্ছং মথুরায়ে

গোকুলচন্দ্র

1 min read September 17, 2026

‘ধৈর্য্যং রহু ধৈর্য্যং রহু

গচ্ছং মথুরায়ে

ঢূঁড়ব পুরী পতি-প্রতীক্ষে

যাহাঁ দরশন পাওয়ে।।’

‘অতি ভদ্রং অতি ভদ্রং

শীঘ্রং কুরু গমনা।’

অবিলম্বে মথুরাপুরী

প্রবেশ করিল ললনা।।

এক রমণী অল্পবয়সী

নিজপ্রয়োজন পূছে।

‘নন্দ-জাত কৃষ্ণ খ্যাত

কাহার ভবনে আছে।।’

শুনি সো ধনী কহই বাণী

‘সো কাহাঁ ইহাঁ আঅব।

বসুদৈবকী-সুত কৃষ্ণ খ্যাত

কংস-রিপু মাধব।।’

‘সোই সোই কোই কোই

দরশনে মঝু আসা।’

গোকুলচন্দ্র কহে— ‘যাও যাও

ওই যে উচ্চ বাসা।।’

———————

মাথুর-সখীসংবাদ ।। গোকুলচন্দ্র ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন গোকুলচন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *