
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
ভিক্ষার কারণে গেলা জননীর নিকট।
ভিক্ষা দেহি ভিক্ষাং দেহি বসিতে লাগিলা
ফল তন্তুল দিয়া ভিক্ষা জননীয়ে দিলা।
রজত কাঞ্চন দিলা ঝুলিতে ঢালিয়া
ভিক্ষা লইয়া চলিয়া গেলা গুরুত্বরও সদনে।
গুরুকে দক্ষিণা দিলা ধরিয়া চরণে
পুর্নবার যাও বাছা ভিক্ষার কারণে।
ভিক্ষাহেতু চলিয়া গেলা গৃহেরও দারে
স্বর্ণখাল ভরিয়া ভিক্ষা জননীয়ে দিলা।
ফলমূল দিয়া মায়ে ডালারে ভরিয়া
ভগিনীয়ে দিলা ভিক্ষা যতন করিয়া।
তারপরে দিলা ভিক্ষা ব্ৰজবাসিগণ
ভিক্ষা লইয়া ব্ৰহ্মচারী আশ্রয়েতে গেলা।
ভাইবে রাধারমণ বলে বামনের চরণে
অন্তকালে তারাইও প্ৰভু নারায়ণে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
