নদীর তীর ধারা বয় রে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

নদীর তীর ধারা বয় রে, নদীর তীর ধারা বয়।

ও তার কোন ধারাতে কি
ধন প্রাপ্তি হয়।।

তারুণ্য কারুণ্য এসে

লাবণ্যতে কখন মিশে

যার আছে মন এসব দিশে

সচেতন
তারে বলা যায়৷।

শক্তিতত্ত্ব পরম অর্থ

সত্য সত্য যাহার হৃদয়।।

তীর ধারায় যোগ আনন্দ

কাহার সঙ্গে কি সম্বন্ধ

জানলে মনের ঘোচে সঙ্গ

প্রেম-আনন্দ বাড়ে সদায়৷।

আমার হল মতি মন্দ

সে পথে
ডুবল না মনুরায়।।

কখন শুকনা নদী

কখন বরষা অতি

কোথা রে সে কালের স্থিতি

সাধকে করেছে নির্ণয়।।

আমি এ অভাগা লালন

না ভেবে
ভাবতেছি কিনারায়।।

————

৩১০. লালন ফকির; কবি ও কাব্য, পৃ. ২০৮-০৯; লালন-গীতিকা,
পৃ. ৮০

এ গানের ছন্দরীতিটি লক্ষণীয়, অন্ত্যমিল খখখক
খক। এই আঙ্গিকে তিনি আরও কয়েকটি গান রচনা করেছেন। গানটির ভাব উচ্চ মানের এবং ভাষাও
পরিশীলিত।****

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *