নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ
ডেকে দেখ আল্লাহ নামে কত কী মহৎ।।

জ্ঞান চক্ষু খুলিয়া দেখ দুনিয়া যাবত
সকলি মিছা মায়া সকলি যত্রতথ।।

বলো আল্লাহ খুঁজো আল্লাহ পাবে রহমত
দিলে রাখো আল্লাহর নাম করিয়া শপথ।।

অসীম দয়ালু আল্লাহ না হইয়ো বিপথ
খুঁজো নাঈম আল্লাহর পথ এই না ত্রিজগত।।

কয় ভাবিয়া নাঈম মিয়া কোথা সে তখত
দিলে তাহা যেথায় বসে প্রভু নিরবৎ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *