নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া

নাঈম মিয়া

1 min read September 17, 2026

নাঈম গাহিলো গান রে হাতে তালি দিয়া
আসবে রে গৃহেতে আমার বন্ধু বিনোদিয়া।।

গাহিলো গাহিলো রে গান নাচিয়া নাচিয়া
সম্মুখে চাহিলে শুনে আজ নাঈমের বিয়া।।

ফুল বিছানা সাজাইলো যতন ও করিয়া
আতর গোলাপ চুয়া চন্দন দিল রে ছিটাইয়া।।

নাঈম মইলে ওগো সখি দিও তারে কইয়া
শূন্য বাসর করতে যাপন একেলা আসিয়া।।

আসবে বলে না আসিলো বন্ধু নিষ্ঠুরিয়া
ভরসা যা ছিল মনে গেল রে ভাঙ্গিয়া।।

কয় ভাবিয়া নাঈম মিয়া শোন সখি মন দিয়া
গেল নাঈম পরবাসে পরবাসির লাগিয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *