না জাগিলে সব ভারত-ললনা

দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

Lyricist: দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় 1 min read September 17, 2026

না জাগিলে সব ভারত-ললনা,
এ ভারত আর জাগে না জাগে না।
অতএব জাগ, জাগ গো ভগিনি,
হও “বীরজায়া, বীর-প্রসবিনী”।
শুনাও সন্তানে, শুনাও তখনি,
বীর-গুণগাথা, বিক্রম-কাহিনী,
স্তন্যদুগ্ধ যবে পিয়াও জজনী।
বীরগর্বে তার নাচুক ধমনী,
তোরা না করিলে এ মহাসাধনা,
এ ভারত আর জাগে না জাগে না।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *