
না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না।
শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর
এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি
যে পালাটি করছে ও তার নাম যে ‘তাসের ঘর’। (বুঝলে নটবর?)
মুখে রঙ মেখে আর মুখোশ পরে, পরি যে পরচুলো
আমরা যা নয় তাই সেজে সবার চোখে যে দিই ধুলো
ছক-বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর। (বুঝলে নটবর?)
এই যাত্রাই দেখছি রোজই খোঁজ রাখে কে তারই
(আমার) জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী।
আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মিরজাফর।। (বুঝলে নটবর?)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
