
না যেও না, না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
আমি যে তোমারি শুধু জীবনে মরণে।।
ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে।
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
যে কথা বলিতে বাজে,
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা বলিতে ওগো দাও।।
জীবন রজনী জানি এমনি পোহাবে।।
চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে।
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
