নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা

পুলক বন্দ্যোপাধ্যায়

Movie: মণিহার Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝি বা পথ ভুলে যায়–
কুলায়ে যেতে যেতে কি যেন কাকলি
আমারে দিয়ে যেতে চায় ||

দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে ;
বনের মর্মরে বাতাস চুপি চুপি
কি বাঁশি ফেলে রাখে হায় ||

কোন্ অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে ;
স্বপন কথাগুলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায় ||

***
গান – নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায় লতা মঙ্গেশকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *