নূরজাহান! নূরজাহান সিন্ধুনদীতে ভেসে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

২৩

নূরজাহান! নূরজাহান
সিন্ধুনদীতে ভেসে
(এলে) মেঘলা-মতীর দেশে
ইরানি গুলিস্তান॥
নার্গিস লালা গোলাপ আঙুর-লতা
শিরীঁ ফরহাদ শিরাজের উপকথা
এসেছিলে তুমি তনুর পিয়ালা ভরি
বুলবুলি দিলরুবা রবারের গান॥
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম সে যে রাজাধিরাজ–
চন্দন-সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ!

যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীলাকাশে
(যাহা) লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে
দেবে চিরদিন নন্দন-লোকচারী
(তব) সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *