পানিতে হল এ সংসার

নসরুদ্দীন

1 min read September 17, 2026

পানিতে হল এ সংসার

এই যে পানি দেহ খানি, সৃষ্টি করলে সাঁই আমার

নীরাকারে ডিম্বরূপে ভেসেছিলেন সাঁই

পানি হতে আসমান-জমিন চৌদ্দ ভুবন হয়।

পানির আড়া পানির বেড়া পানি ছাড়া কে এবার।

রাই সরিষা, মটর, মশুরী, তিল গোঁজা ছোলা

ক্ষীরা-কুমড়া-তরমুজ-শশা আর কলা

পেয়ারা-পেঁপে-পোস্তদানা, পানির ’পরে জন্ম তার

মহুরী-শুপারী, এলাজ-কস্তুরী, বরবটি ধোঁধল

লিচু পিচু গোলাপ জাম, হচ্ছে রাম পটল,

হেট্‌ কাবাজারী রাই-খেশারী ডুমুর ডালিম হয় এবার।

আম জাম হয় কাঁঠাল এই বাঙলাদেশে

করমচা কামরাঙা ভালো, খেলে জ্বর আসে

আইফল-নাশপাতি ভালো বাংলা দেশে পাওয়া ভার

আছে আঙুর কিনে খেজুর পয়সা জোটে না

লঙ্কা খেলে পেট জ্বলে খাও বরফদানা

নসের বলে পানি নইলে চল্‌বে না আর এ সংসার।

————–

বাউল নসরুদ্দীন

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান নসরুদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *