
পিরিত করে সুখ হইল না
যৌবন গেল বিফলে
দিনে দিনে বাড়ে ব্যথা
কলিজায় আগুন জ্বলে ॥
লাগল গো সই পিরিতের নেশা
একদিন তারে পাব বলে ছিল গো আশা
ঘটল আমার এ দুর্দশা
কাঁদি বসে নিরলে ॥
সখি তোরা জান নি কৌশল
কী দিয়া নিভাব আগুন বল গো তোরা বল
জল দিলে নিভে না অনল
পাব তারে কই গেলে ॥
যার লাগিয়া হইলাম কুলের বার
সে কেন গো প্রাণসজনী হইল না আমার
সে বিনে মোর জীবন অসার
ও এ করিম কেঁদে বলে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
