
প্রসাদী সুর – একতালা।
পূর্লো নাকো মনের আশা।
আমার মনের দুঃখ রৈল মনে॥
দুঃখে দুঃখে কাল কাটালেম, সুখের আর কিবে ভরসা।
আমি বলব কি করুণাময়ী, সঙ্গে ছয়টা কর্মনাশা॥
শ্রীরামপ্রসাদ বলে মা ভেবে পাইনে দিশা।
আমি অভয়পদে শরণ নিয়ে,
ঘট্ল আমার উল্টা দশা॥
প্রসাদী – একতালা
পূরলো নাকো মনের আশা।
আমার মনের দুঃখ রৈল মনে॥
দুঃখে দুঃখে কাল কাটালেম, সুখের আর কিবা ভরসা।
আমি বলবো কি করুণাময়ী, সঙ্গে ছয়টা কর্মনাশা॥
শ্রীরামপ্রসাদ বলে মা, ভেবে ভেবে পাই না দিশা।
অভয়পদে শরণ নিয়ে ঘটলো আমার উল্টা দশা॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
