
পূর্ণিমা নয় এ যেন রাহুর গ্রাস,
এ যেন গো সেই মরুতে হারানো
নদীর দীরঘশাস।
এ হাসি শুধু যে কাঁদার–
আলো নয় এতে আঁধার,
মুকুলেই যেন ফুরালো ফুলের
ফুটিবার অভিলাষ।
প্রদীপেরে ভালবেসে প্রজাপতি শুধু জ্বলে,
জানি চিরদিনই প্রেমের এ খেলা চলে।
আকাশের ঝরা তারায়–
যে হাসি নীরবে হারায়,
জানি তারই মাঝে জেগে রয় শুধু
নিয়তির পরিহাস।
————-
‘অসমাপ্ত’ কথাচিত্রের গান।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
