পৃথিবী তো দু’দিনেরই বাসা

মোহাম্মদ রফিকউজ্জামান

Lyricist: মোহাম্মদ রফিকউজ্জামান Composer: আহমেদ ইমতিয়াজ বুলবুল 1 min read September 17, 2026

পৃথিবী তো দু’দিনেরই বাসা
এখানেই গড়ি খেলাঘর,
দু’টি মনে শুধু একই আশা
কোনোদিন হবো না তো পর ।
ভালোবাসা সাজিয়ে দেবে বাসর ।।

ছোট ছোট দুঃখ কি ছোট ছোট সুখ
ছোট ছোট স্বপ্ন দেখা,
একই সাথে ভাগ করে নেবো দু’জনেই
দু’জনের ভাগ্যলেখা ।
যেমন নদীর সাথী অথৈ সাগর ।।

মনে করো এই আমি যদি কোনোদিন
জীবনের শেষ পারে যাই,
তোমাকে আমার থেকে ছিনিয়ে নেবে
মরণেরও সাধ্য তো নাই !
দু’জন দু’জনেরই প্রাণের দোসর ।।

*

গান – পৃথিবী তো দু’দিনেরই বাসা
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali মোহাম্মদ রফিকউজ্জামান সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *