
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
ও কোকিলা
পুড়তে পুড়তে সোনার অঙ্গ
হইয়া গেল কালা রে ॥
কোকিল রে তোর কুহু স্বরে
মনের আগুন দ্বিগুণ বাড়ে রে
কেমনে থাকিব ঘরে
অবলা সরলা রে ॥
পুড়তে পুড়তে হইলাম ছাই
আর তো পোড়ার বাকি নাই রে
কাঁদিয়া বসন ভিজাই
বসিয়া নিরালা রে ॥
বাউল আবদুল করিম বলে
দারুণ বসন্তকালে রে
এই দেশে তুই কেন আইলে
আমায় দিতে জ্বালা রে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
