
প্রভুজী, প্রভুজী, প্রভুজী তুমি দাও দরশন,
প্রভুজী তুমি দাও দরশন
আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন
প্রভুজী তুমি দাও দরশন
জনমে জনমে আমি তোমারি
জারী আমি প্রভু তুমি চন্দন দাও দরশন
কে আছে আমার বল জীবনে মরণে,
শরণ নিয়েছি তোমার চরণে
তুমি ছাড়া সুখ নাহি, তুমি ছাড়া কে আপন
প্রভুজী তুমি দাও দরশন
তুমি ধ্রুবতারা পথের আঁধারে
তব প্রেম জ্যোতি দেখাও আমারে
মীরার প্রভু তুমি ওগো গিরিধারী
নাগর প্রভু তুমি মীরার প্রভু
মীরার প্রভু ওগো গিরিধারী নাগর
তোমার আমার চির বন্ধন
প্রভুজী তুমি দাও দরশন
প্রভুজী তুমি দাও দরশন
কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি – পিতাপুত্র, (মীরার ভজন থেকে)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
