
প্রহরী, ওগো প্রহরী,
লহো লহো লহো মোরে বাঁধি।
বিদেশী নহে সে তব শাসনপাত্র,
আমি একা অপরাধী।
তুমিই করেছ তবে চুরি?
এই দেখো রাজ-অঙ্গুরী–
রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি,
সেই পরিতাপে আমি কাঁদি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
