প্রেম শিখাইয়া কত গেলে পাগল বানাইয়া

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

প্রেম শিখাইয়া কত গেলে পাগল বানাইয়া ॥
হস্তে ধরে প্রেম শিখাইয়া কতই রঙের কথা কইয়ারে…
এখন হইছ রে নিদয়া কি দোষ জানিয়া ॥
ফুলবাগানে শুভা মালি, গাছের গোড়ায় জল ঢালি রে…
তাজা রাইখ বাগানগুলি যত্ন করিয়া ॥
ফুটিয়াছে যৌবনকলি আইলো না শ্যাম ভ্রমর অলি ॥
চতুর্দিকে উড়ছে ভ্রমর গুনগুন করিয়া ॥
ফুটিয়াছে দুইটি কমল যেমন পদ্মপাতার জল রে
বাতাসে টলমল কোনদিন যায় রে ঝরিয়া ।
আকাশ থেকে শিশির পড়ে, মাকড় আশে বন্ধ করে ॥
রবির জোর কিরণ লেগে যায় রে শুকাইয়া ।
রশিদ উদ্দিন সেই বাগানে, ছিল বসে এই ধ্যানে রে
কে যেন আসিয়া দিল বাগান জ্বালাইয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *