
প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ।।ধু।।
সখী রে কি মধুর পশিল কানে অধৰ্য হইয়াছে প্ৰাণ বাঁশির গানে
বাঁশি অন্তরে প্রবেশির মতো প্রাণ লইয়া মর দিল টান।।১।।
বংশী বরশির মতো প্ৰাণ লইয়া মর দিল টান।।১।।
সখী বিষামৃত একত্রে মিলন মন্দ মন্দ সুতানে করছে দাহন
বাঁশির ধ্বনি উন্মাদিনী না যায় রাখা কুলমান।।২।।
সখী রে বাঁশির ধ্বনি বিষম লেঠা অবলা কুলের কুলটা
শ্যামের বাঁশি বেরাজাল কুলবধূর হইল কাল
শ্ৰীরাধারমণে ভনে শ্যামকে পাইলে দিতাম যৌবন দান।।৩।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
