
ফজরে উঠিয়া দামান না খাইন দানা পানি রে
আইজ রাত্রে স্বপ্নে দেখলা কমলা সুন্দরীরে।
যদি বাবাজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ছাগল রাইখ্যা খাইমু আমি কমলার বাবার বাড়ি।
যদি চাচাজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
গরু রাইখ্যা খাইমু আমি কমলার চাচীজীর বাড়ি।
যদি মাইজী না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ঘোড়া রাইখ্যা খাইমু আমি কমলার মাইজীর বাড়ি।
যদি ভাইছাবে না করাইন বিয়া কমলা সুন্দরীরে
ভইষ রাইখ্যা খাইমু আমি কমলার ভাইছাবের বাড়ি।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
