ফাঁক তালে দুনিয়াদারী হল দমের ঘরে বেদম ফাঁকি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

ফাঁক তালে দুনিয়াদারী হল দমের ঘরে বেদম ফাঁকি।।

যখনি মন ভবে আইলি

জমা-খরচ নিয়ে আইলি

ও লাভের মূলে খোয়ালি

ও মন হৈছে পিঞ্জরার পাখি।।

তাই ভেবে দেখ অকূল মনা

নিকাশ দেনা সই হল না

ও তার সার কেবল বাড়ী বানা

তাইতে মানুষ হৈছে কলের ঢেঁকি।।

তাই ভজিয়ে আমার (মন)

দিন থাকতে কর সাধন ভজন

তাই লালন বলে ……

নইলে সকলি ফাঁকি।।

—

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১৩-১৪

গানটির আভোগ স্তবক ত্রুটিপূর্ণ। তথ্যদাতার স্মৃতিলোপের কারণে ৩য় চরণটি অপূর্ণ থেকে গেছে। ‘ডট’ চিহ্ন দিয়ে সেটা দেখালো হল। – ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৮১

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *