ফিরিয়ে দাও আমার প্রেম

1 min read May 28, 2020

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?

ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না

আমার হৃদয়জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে ?

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?

অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *