ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে

গাজী মাজহারুল আনোয়ার

Movie: আনারকলি Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
দু’জনারে চায় শুধু লুকিয়ে দিতে
ও প্রিয়া) তুমি ফুলকে বলো ঝরে যেতে ।।

সবার নজর হতে আড়াল করে
বুকের ছায়ায় মোরে রাখো ধরে ।
দীপ যদি নিভে গিয়ে আজকে রাতে
দু’জনার মনে চায় আলো জ্বালাতে
ও প্রিয়া) তুমি দীপকে বলো নিভে যেতে ।।

অনেক সাধনা করে পেলাম কাছে
হাজার না বলা কথা বলার আছে ।
গান যদি থেমে গিয়ে আজকে রাতে
দু’জনারে চায় সুরে ভরিয়ে দিতে
ও প্রিয়া) তুমি গানকে বলো থেমে যেতে ।।

*

গান – ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার সাবিনা ইয়াসমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *