ফেরাতে পারিনি আমি

Rehaan Rasul

1 min read May 8, 2020

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali Rehaan Rasul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *