বনমালী গো তুমি পরজনমে হইও রাধা

বাংলা গান

1 min read September 17, 2026

বনমালী (গো) তুমি পরজনমে হইও রাধা
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমারে বানাবো আধা।।

তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও
তুমি যাইও যমুনার ঘাটে
না মানি ননদির বাধা।।

তুমি আমারই মতন কান্দিয়া কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে তখন নারীর বেদন
রাধার প্রাণে কত ব্যথা।।

(প্রুফরীড দরকার)

**পাঠান্তর**

তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও
তুমি যাইয়ো যমুনার ঘাটে
না মানি ননদীরও বাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।

তুমি আমারি মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন
রাধার ও প্রাণে কত ব্যথা।

তুমি আমারি মতন মরিও মরিও
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও
তুমি পুড়িও তখম.. আমারি মতন
বুকে লইয়া দুখের চিতা।

ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণপদ
প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো

গীতিকার ও সুরকার – দীন শরৎ / রাধারমণ দত্ত (?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *