বনে মোর ফুটেছে হেনা চামেলি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

জংলা দাদরা

বনে মোর ফুটেছে হেনা চামেলি

যূথী বেলি।

এসো এসো কুসুম-সুকুমার

শীতের মায়া-কুহেলি অবহেলি॥

পরানে দেয় দোলা দেয় দোলা দেয় দোলা

উতল দখিনা হাওয়া,

কোকিল কুহরে কুহুকুহু স্বরে,

মদির স্বপন-ছাওয়া।

হাসে গীত-চঞ্চল জোছনা-উজল

মাধবী রাতি,

এসো এসো যৌবন-সাথি

ফুল-কিশোর, হে চিতচোর, দেবতা মোর!

মম লাজ-অবগুন্ঠন ঠেলি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *