বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

বন্ধুয়ায় নি করবে চরণ দাশ রঙ মুনিয়া রে
ওরে নাঈমের চান্দুয়া
সারা জীবন খাইলে গাজা
খেললায় মিছা জুয়া, আর জুয়া।।

হারাম বস্তু পান করিলে
হালাল না বুঝিয়া
দই ভাবিয়া চুন লইলে
মুখেতে পুড়িয়া,আর পুড়িয়া।।

মাকাল ফলে হাত দিলে
রঙের চমক দেখিয়া
বাহ্যরুপে মজিতে নেই
না দেখলে ভাবিয়া,আর ভাবিয়া।।

মইলে নাঈম ধুইলে নাঈম
কবরে নাঈম থুইয়া
পুণঃ পরে নাম রইবে না
নাঈম গেল চলিয়া,আর চলিয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *