বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে

উকিল মুন্সি

1 min read September 17, 2026

বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে।

তোরে দেখলে জুড়ায় জীবন-আমার

না দেখলে মরণ-রে।।

যে দিন হইতে বন্ধু হারা

জিয়ন্তে হইলাম মরা গো

আমার দুই নয়নে বহে ধারা

হইল না বারণ রে।।

আসল না গো প্রাণ থাকিতে

চিতার অনল জ্বলে চিত্তে গো

আমায় ঠেকাইয়া দারুণ-পিরিতে

করলো না স্মরণ রে।।

দারুণ-বিধি হইল বাদী

হারাইলাম শ্যাম নিধি গো

উকিলেরই নিরবধি

সার হইল কান্দন রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান উকিল মুন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *