বন্ধু কি পিরিতি শিখাইলা আমার হইলো নেশা

মনসুর সানি

Lyricist: মনসুর সানি 1 min read September 17, 2026

বন্ধু কি পিরিতি শিখাইলা
আমার হইলো নেশা/ ছেলে
এখন শুধু ভালো লাগে
তোমার ভালোবাসা / মেয়ে
আমার হইলো নেশা।।

বিছানাতে ঘুম ধরেনা
তোমায় দেখে মন ভরেনা গো /ছেলে
তুমি বীনে মন কোকিলা
কুহু সুরে বাড়াই জ্বালা গো/ মেয়ে
নিরালাতে পাইলে তোমায়
খেলতাম প্রেমের পাশা / ছেলে
আমার হইলো নেশা।।

রাধে হইয়া কলসি কাখে
আইসো সখি নদীর বাঁকে গো / ছেলে
বাজাও তুমি শ্যামের বাঁশি
মা বারান্দায় ক্যাম-নে আসি গো/ মেয়ে
তোমায় দেখে চোখ জুড়াইতাম কইরো না নৈরাশা / ছেলে
আমার হইলো নেশা।।

চুলের খোপা সাজাও ফুলে
মুনসুর সানীর পরাণ জ্বলে গো/ ছেলে
ছায়ার সাথে বলো কথা
আমি যে পাই মনে ব্যথা গো / মেয়ে
তোমার গলার মালা হইলে
পাইতাম যে প্রশংসা / ছেলে
আমার হইলো নেশা।।

কথা – মনসুর সানি
সুর – খাইরুল ওয়াসি

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান মনসুর সানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *