
বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলে
একলা কোনপথে
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তরা
ব্যস্ত চায়ের কাপে
বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলে
একলা কোনপথে
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তরা
ব্যস্ত চায়ের কাপে
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।
বন্ধু তোকে মনে পড়ে
খেলার মাঠে
ক্রিকেট ব্যাটে
আর প্রানহীন আড্ডায়
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গন
আর অসীম শূন্যতায়
বন্ধু তোকে মনে পড়ে
খেলার মাঠে
ক্রিকেট ব্যাটে
আর প্রানহীন আড্ডায়
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গন
আর অসীম শূন্যতায়
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।
বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোটের কোনে
তপ্তরোদের আভায়
বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো
আর এক পশলা বর্ষায়
তোকে কি কখনো ভোলা যায়?
তোকে কি কখনো ভোলা যায়?
তবুও দিন কেটে যায়
তবুও দিন কেটে যায় ।।
————-
মিনার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
