বন্ধু বাঁকা শ্যাম রায়

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

বন্ধু বাঁকা শ্যাম রায়,
অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়।
আইলায় না রে সোনা বন্ধু
রইলায় কোথায়
মিছামিছি প্ৰেম বাড়াইয়া
আমারে মাইলায়।।
ধেনুর সনে গোচারণে
কদম্ব তলায়।
বাঁশিটি বাজাইয়া বন্ধে
দ্বিগুণ জ্বালায়।।
আর ভাইবে রাধারমণ বলে–
পিরিতি বিষম দায়।
পর কি আপনা হইব।
খুড়াত বুঝা যায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *