বর্তমানে ভালো নয় মানুষের মন

আবদুর রহমান

1 min read September 17, 2026

বর্তমানে ভালো নয় মানুষের মন

মানবতা হারাইয়া

পাগল হয়ে খোঁজে ধন।।

ছেড়ে দিয়া গলাগলি

ভাইয়ে ভাইয়ে দলাদলি

স্বাৰ্থ নিয়া ঠেলাঠেলি

ভালোবাসা বিসর্জন।।

জ্ঞান একটু ভালো হলে

মিশে যায় বাটপারের দলে

খুব কলাকৌশলে চলে

বুঝা যায় সাধু একজন।।

নিজের ভালো নিজে বুঝে

অন্যের ভালো নাহি খোঁজে

বলতে গেলে মারি লাজে

মন্দ বলবে অনেকজন।।

রহমান বলে হলেম স্বাধীন

আজো রইলাম পরাধীন

দূর হলো না দুৰ্গতির দিন

চলছে আবার আগ্রাসন।।

———–

আবদুর রহমান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান আবদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *